শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৫৭ বার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।

সোমবার সকাল সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে তার লাশ দেশে আসে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় জানাজা গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com