বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নিউইয়র্কে ৪ মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৭৪ বার

জাতিসংঘ সদরদপ্তরে উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ) ২০২২-এ অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী রাজনৈতিক ফোরামের ফাঁকে চার দেশের চার মন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (১৫ জুলাই) এসব দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের স্থায়ী মিশনের তথ্য বলছে, প্রতিমন্ত্রী ভেনিজুয়েলার বহুপাক্ষিক বিষয়ক উপমন্ত্রী, কাজাখস্তানের জাতীয় অর্থনীতি মন্ত্রী, লাইবেরিয়া এবং নামিবিয়ার মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রত্যেক বৈঠকে শাহরিয়ার আলম ২০২২-২৩ মেয়াদে মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেশগুলোর সমর্থন কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার প্রতিমন্ত্রী নিউইয়র্কে ইরাকের উপ-প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী খালিদ নাজিম, অ্যান্ডোরার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া উবাচ আই ফন্ট, ডোমিনিকার পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তির মন্ত্রী ড. ভিন্স হেন্ডারসন, দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন মন্ত্রী মণ্ডলী গুঙ্গুবেলে ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফেডারেল মন্ত্রী ক্যারোলিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়া জাতিসংঘে নিযুক্ত টোঙ্গার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভিলিয়ামি ভাইঙ্গা টোন এবং জাতিসংঘে নিযুক্ত টুভালুর স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত স্যামুয়েলু লালোনিউনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com