বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

শ্রীলঙ্কায় দমন অভিযানের মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩৭ বার

শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন অব্যাহত থাকার মধ্যেই জররি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

শ্রীলঙ্কার পার্লামেন্ট বুধবার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়ায়। ২২৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ১২০-৬৩ ভোটে প্রস্তাবটি পাস হয়। এই আইনে সেন্যদের দীর্ঘ মেয়াদে যে কাউকে গ্রেফতার ও আটক করার ক্ষমতা দেয়া হয়েছে।

এদিকে দেশটির নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে চলমান প্রতিবাদ দমন অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এর আগে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিমক্রাসিংহেকে সমর্থনদানকারী ক্ষমতাসীন দলের সমস্যরা বলছেন, সঙ্কটের শুরুতে বিক্ষোভের যৌক্তিকতা থাকলেও এখন আর সংবিধানবিরোধী বিক্ষোভের কোনো যৌক্তিকতা তারা দেখছেন না।

তবে বিরোধী দলগুলো জরুরি অবস্থা জারির প্রতিবাদ করেছে।

এদিকে বিক্রমাসিংহে নির্বাচিত হওয়ার পর থেকে সামরিক বাহিনী ও পুলিশ দমন অভিযান চারিয়ে যাচ্ছে। অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার ও আটক করাহয়েছে। প্রেসিডেন্টের অফিসে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছ।

পুলিশ পৃথক বিবৃতিতে জানায়, তারা কুশল সন্দারুওয়ান ও বিরাঙ।গা পুষ্পপিকাকে গ্রেফতার করেছে অবৈধ সমাবেশ করার অভিযোগে।
এছাড়া ছাত্রনেতা ধানিজ আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মঙ্গলবার দুবাইগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করার সময় গ্রেফতার হন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com