বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মাঙ্কিপক্সের জন্য নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮৫ বার

আমেরিকার নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে হকুল বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।

গভর্নর হকুল একটি নির্বাহী আদেশও জারি করেছেন যাতে তিনি উল্লেখ করেছেন, সারাদেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

তিনি বলেন, সারাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক শহরের বাসিন্দা। আমরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করছি, আরো ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা এবং নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।

গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট এবং নার্সদের জন্য প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com