বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইরান সংশ্লিষ্ট ৬ বিদেশী কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৭৯ বার

ইরানের সাথে বাণিজ্য করার অভিযোগে ছয়টি বিদেশী কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতর গতকাল (সোমবার) আলাদা আলাদা বিবৃতিতে যে ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সেগুলার চারটি হংকং-ভিত্তিক, একটির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের।

এছাড়া পানামার পতাকাবাহী ‘গ্লোরি হারভেস্ট’ নামের একটি তেল ট্যাংকারকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল বিক্রি করে তেহরানকে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের ফলে আমেরিকায় এসব প্রতিষ্ঠানের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান এসব কোম্পানির সঙ্গে বাণিজ্য করতে পারবে না। এছাড়া, কোনো বিদেশী প্রতিষ্ঠান এসব কোম্পানির সঙ্গে লেনদেন করলে সেসব প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ নিয়ে গত দুই মাসে আমেরিকা ইরানের সাথে সংশ্লিষ্ট চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে তৃতীয় দফা নিষেধাজ্ঞা দিলো।

আমেরিকা এমন সময় ইরান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করছেন, তিনি ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com