শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ ২ জনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫৫ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)।

আহতরা হলেন-ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) এবং মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৩)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, এ ঘটনায় আহত দুজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু ভ্যানটি বাসের নিচে আটকে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান।

পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com