রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তামিম-মাহমুদুল্লাহদের নিরাপত্তায় পাকিস্তানের আইন-শৃংখলা বাহিনীর ১০ হাজার সদস্য

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৮৬ বার

আসন্ন সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানের আইন-শৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজের সবক’টিই হবে লাহোরে। তাই লাহোর কেন্দ্রিক নিরাপত্তা জোড়দার করেছে পাকিস্তানের সরকার।

সফরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা, পুলিশ বাহিনী ও আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স।

তিন দফা সফরে প্রথম অনুষ্ঠিত হবে হবে টি-২০ সিরিজ। আগামী ২৪ জানুয়ারি শুরু হওয়া সিরিজ নিয়ে নিরাপত্তার ছক আঁকতে শনিবার বৈঠকে বসেছিল আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পাঞ্জাবের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রীকে আহবায়ক করে গঠিত এ কমিটি বৈঠকে বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা করে।

আহবায়ক রাজা বাসরাত বলেন, ‘নিরাপত্তা পরিকল্পনা কোনোরকম খুঁত রাখা যাবে না। এ জন্য ইসলামাবাদ পুলিশের সঙ্গে রাওয়ালপিন্ডি পুলিশকে সমন্বয় করে কাজ করতে হবে।’

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ দলের হোটেল এবং মাঠে যাওয়ার পথ-এ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবেন তামিম-মাহমুদুল্লাহর। লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ।

বড় ধরনের সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। এছাড়াও স্টেডিয়ামের আশে-পাশের এলাকায় ও বাংলাদেশ দলের হোটেলে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা।

সফরের প্রথম দফায় লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট খেলবে টাইগাররা।

আর তৃতীয় ও শেষ দফায় আবারো পাকিস্তানে গিয়ে ১টি ওয়ানডে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে এবং ৫ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।

প্রথম দফায় বাংলাদেশ-পাকিস্তানের টি-২০ সিরিজের সূচি :
২৪ জানুয়ারি : প্রথম টি-২০, ভেন্যু- লাহোর।
২৫ জানুয়ারি : দ্বিতীয় টি-২০, ভেন্যু- লাহোর।
২৭ জানুয়ারি : তৃতীয় টি-২০, ভেন্যু- লাহোর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com