বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন : জি এম কাদের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৪৭ বার

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন। কারণ, সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

তিনি বলেন, নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরারা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে।

শনিবার দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এলডিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মো: আবু জাফর সিদ্দিকীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

এ সময় আরো যোগ দেন এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মো: আব্দুল হাই নোমান, মো: জসিম উদ্দিন চৌধুরী ও মো: ফেরদৌস ফাহিম।

এদিকে, দুপুরে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি বলেছেন, ভালো নেই দেশের মানুষ। মানুষের হাতে টাকা নেই। তাই, চাল, ওষুধ ও শিশুখাদ্য কেনার সামর্থ কমে গেছে সাধারণ মানুষের। দেশের সাধারণ পরিবারে হাহাকার উঠেছে। দ্রব্যমূল্য এভাবে বাড়তে থাকলে পরিবার নিয়ে মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাজমা আকতার এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com