শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

৫ দিনে মধ্যেই ক্লাসগুলো পুনঃবিন্যাস করা হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৭৫ বার

শিক্ষামন্ত্রী ডা : দীপু মনি বলেছেন, পাঁচ দিনের মধ্যেই ক্লাসগুলোকে এমনভাবে পুনঃবিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। আর ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সোমবার বিকেলে চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বড় একটি চ্যালেঞ্জ আসছে, কাগজ সঙ্কট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি, আগামী মাস থেকে লোডশেডিং কমে যাবে কিংবা থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো ছাপানোর ক্ষেত্রে। আশা করছি, আমরা সময় মতো বই-পুস্তক দিতে পারবো।

এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিবিআই’র পুলিশ সুপার খন্দকার রেজাওনা নুর, নৌ পুলিশ সুপার কামরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com