বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মরক্কোয় দাবানল ছড়িয়ে পড়েছে, ৩ দমকলকর্মী নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৩১ বার

মরক্কোর উত্তরাঞ্চলে এক বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় তিন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন ও অপর দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

মরক্কোর সরকারি সূত্র জানিয়েছে, সোমবার রাতে এমদিক-এফনিদেক প্রদেশে এ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর সময় গাড়িতে থাকা দমকলকর্মীরা গিরিখাতে পড়ে যান।

সূত্র আরো জানায়, আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বনভূমিতে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে এবং তা জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া রোধের চেষ্টায় মঙ্গলবার দমকল বাহিনীর কর্মীরা তাদের বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করে। এসবের মধ্যে ক্যানাডিয়ার ওয়াটার বোমার্সও রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ দাবানলে এখন পর্যন্ত ১২০ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

মরক্কোর তাপমাত্রা ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এদিকে কৃষি মন্ত্রণালয় জানায়, এই গ্রীষ্মে দাবানলে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে।

গত মাসে দেশটির উত্তরে বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায় চারজনের মৃত্যু হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com