বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনায় আক্রান্ত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি করোনার দুটি পূর্ণ ডোজসহ দু’বার বুস্টার ডোজও নিয়েছিলেন। খবর এএফপির।

মঙ্গলবার (১৬ আগস্ট) জিল বাইডেনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, জিল বাইডেনের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তার স্ত্রী জিল বাইডেনও এ ভাইরাসে আক্রান্ত হলেন।

জিল বাইডেনের করোনা শনাক্ত হওয়া নিয়ে তার যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানিয়েছেন, গত সোমবার ৭১ বছর বয়সী জিল বাইডেনের করোনা নেগেটিভ আসে। কিন্তু পরে তার ঠাণ্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়।

আলেকজান্ডার বলেন, র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জিল বাইডেনের করোনা নেগেটিভ এসেছিল, কিন্তু পরে পিসিআর পরীক্ষায় পজিটিভ আসে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ফার্স্ট লেডিকে মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিডের একটি কোর্স দিয়েছেন চিকিৎসক।

করোনা শনাক্ত হওয়ায় জিল বাইডেন কমপক্ষে পাঁচ দিন আইসোলেশনে থাকবেন।

আলেকজান্ডার জানান, জিল বাইডেন করোনার দুটি পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এছাড়া দু’বার বুস্টার ডোজ নিয়েছেন। তিনি করোনার মৃদু উপসর্গ অনুভব করছেন।

সাউথ ক্যারোলিনায় অবকাশ কাটানোর সময় জিল বাইডেনের করোনা শনাক্ত হয়। সেখানে তিনি একটি ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।

পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ এলে জিল বাইডেন হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার সহযোগী।

সম্প্রতি জো বাইডেন দ্বিতীয় দফার করোনা থেকে সেরে ওঠেন। তার প্রথম করোনা শনাক্ত হয়েছিল ২১ জুলাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com