বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রাশিয়ার সার ও ইউক্রেনের খাদ্য নির্বিঘ্নে আসতে দিন : গুতেরেস

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৩২ বার

রাশিয়ার খাদ্যদ্রব্য ও রাসায়নিক সার এবং ইউক্রেনের খাদ্যশস্য যাতে নির্বিঘ্নে বিশ্ব বাজারে আসতে পারে সে ব্যাবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুল সফরকালে এ আহ্বান জানান। বর্তমানে তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

‘বিশ্ব মানবতার জন্য অতি গুরুত্বপূর্ণ’ এ উদ্যোগ গ্রহণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান গুতেরেস। তবে একই সাথে তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম কমানোর জন্য রাশিয়ার খাদ্যদ্রব্য রফতানিরও উদ্যোগ নিতে হবে।

তুরস্ক সফরের আগে গুতেরেস ইউক্রেন সফরে যান এবং সেখানে স্বাগতিক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে সাক্ষাৎ করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম এরদোগান ইউক্রেন সফরে গেলেন। রাশিয়ার সম্মতিতে এবং তুরস্ক ও জাতিসঙ্ঘের তদারকিতে গত সপ্তাহ থেকে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি শুরু হয়েছে।

তুরস্ক ও জাতিসঙ্ঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক সমঝোতা স্মারক সই হওয়ার পর ইউক্রেনের খাদ্যশস্য রফতানির পথ সুগম হয়। ইউক্রেন বিশ্বের প্রধান খাদ্যশস্য রফতানিকারক দেশগুলোর অন্যতম। তবে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের শস্য রফতানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এর ফলে বিশ্ব বাজারে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com