সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫ ও ২১ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড একই ব্যক্তি : কাদের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৬৮ বার

১৫ ও ২১ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড একই ব্যক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ৭৫-এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচেয়ে জনপ্রিয় নেতা বলেও উল্লেখ করেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ রোববার সকাল সাড়ে ১০টায় এক সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, সেদিন ৫০০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছিলেন। আজকে এখানে অনেকেই এসেছেন। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন তাদের অনেকেই এসেছেন এখানে। বঙ্গবন্ধু কন্যা তাদের খোঁজখবর রেখেছেন। তিনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেনেড হামলার প্রধান লক্ষ্য ছিলেন বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা (শেখ হাসিনা) না থাকলে আজকে কী হতো বাংলাদেশের। কোথায় হতো পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট।

সেই হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেককে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা এত কিছুর পরও আপনাদের সঙ্গে সংলাপে বসেছেন। তারপরও আপনারা বলেন তার জনপ্রিয়তা তলানিতে। আপনারা নয়াপল্টনে আর প্রেসক্লাবে সমাবেশ করে বলেন, আমাদের জনপ্রিয়তা তলানিতে।’

সভায় ১৫ ও ২১ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড একই ব্যক্তি বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মুফতি হান্নান বলেছেন, ‘হাওয়া ভবনের নির্দেশে এই হামলা শুরু করেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে। করোনাকালে পাওয়া গেল ষষ্ট জন্ম দিবস। যে দলের নেতার এতগুলো জন্মদিবস তাকে কি বিশ্বাস করা যায়?

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সমাবেশ করেন, মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা।’ এ সময় সামনের জাতীয় নির্বাচনে জনপ্রিয়তা কার বেশি তা প্রমাণ হবে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com