শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

দৈনিক ১০০-১৫০ ছক্কা হাঁকাচ্ছেন এই পাকিস্তানি ব্যাটার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬৫ বার

ক্যারিয়ার এখনও খুব বেশি লম্বা হয়নি, তবে এর মাঝেই নিজেকে বিগ হিটার হিসেবে পরিচয় করিয়েছেন আসিফ আলী। আসছে এশিয়া কাপেও নিজের এই ধারা বজায় রাখতে চান পাকিস্তানি ব্যাটার। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

আসিফ জানান, তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের রান প্রায় ১০ এর ওপর ওভার প্রতি দরকার হয়। তাই অনুশীলনে বিগ হিটিংয়ের ওপর নজর দিতে হয় তাকে।

৩০ বছর বয়সী আসিফ বলেন, ‘আমি যখন ব্যাট করতে আসি তখন দলের ওভার প্রতি ১০ রান এর ওপর প্রয়োজন হয়। এ সময় আপনাকে বড় শট খেলতে হবে এবং এর জন্য প্রচুর অনুশীলন করতে হবে। আমি প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারি, যাতে করে ম্যাচে ৪ থেকে ৫টি ছক্কা হাঁকাতে পারি।’

২০১৮ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হওয়া আসিফ ৩৯ ম্যাচে ৪৩৫ রান করেছেন। যেখানে এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৩৩.৮৪।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com