বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

বামজোটের হরতাল : রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৯০ বার

দেশে জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার দেশব্যাপী আধা বেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীতে।

এ উপলক্ষে শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে বাম দলগুলো সকাল থেকে বিক্ষোভ মিছিল করে। কিন্তু ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে, খোলা আছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান।

আজ রাজধানীর শাহবাগ, পল্টন, মালিবাগ, কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডা, মিরপুর ঘুরে যানচলাচল ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ৬টা থেকে শুরু হয়। এই হরতালকে সামনে রেখে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে, সকাল ৮টার দিকে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে প্রেসক্লাবের মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়। এ সময় হরতালের সমর্থনকারীরা বেশ কয়েকটি যানবাহন থামায়।

সকাল পৌনে নয়টার দিকে অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে একজন বিক্ষোভকারী আহত হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com