বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

টেক্সাসে নদী শুকাতেই বের হলো ডাইনোসরের পায়ের ছাপ!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩০ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। এই পার্কের ভিতর দিয়েই বয়ে চলেছে পালুক্সি নদী। এবার তীব্র খরায় শুকিয়ে গিয়েছে নদীর একটা বড় অংশ। পানি শুকিয়ে যেতেই নদীর বুকে দৃশ্যমান হলো ডাইনোসরের পায়ের ছাপ। বিশেষজ্ঞদের মতে এগুলো প্রায় ১১.৩ কোটি বছর পুরনো।

ইতিমধ্যেই ডাইনোসরের ট্র্যাকের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিহাসের সাক্ষী থাকতে প্রবল গরমকে উপেক্ষা করেই উদ্যানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
সূত্রের খবর, এখন পর্যন্ত পাওয়া বিশ্বের সর্ববৃহৎ এই ডাইনোসর ট্র্যাকে মিলেছে দুই প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ। নাম অ্যাক্রোক্যান্থোসরাস ও সরোপোসেইডন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাক্রোক্যান্থোসরাসের উচ্চতা ছিল প্রায় ১৫ ফুট। ওজন সাত টন। সরোপোসেইডন আরো বড়। ৬০ ফুট লম্বা এই বিশালাকায় প্রাগৈতিহাসিক প্রাণীর ওজন ছিল ৪৪ টন।

উদ্যানের ওয়েবসাইট অনুযায়ী, কোনো এক প্রাচীন মহাসাগরের ধারে ছিল এই এলাকা। আর সেখানে ছিল ডাইনোসরদের অবাধ বিচরণ। ওই সময় থেকেই মাটিতে ডাইনোসরের পায়ের চিহ্ন থেকে যায়।

উল্লেখ্য, ২০১১ সালের পর সবচেয়ে ভয়াবহ খরার সম্মুখীন হয়েছে টেক্সাস। আর এই খরার জেরেই নদীগর্ভে লুকিয়ে থাকা এক টুকরো ইতিহাসের সন্ধান মিলেছে। যদিও তা বেশিদিন দেখা যাবে না বলেই জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। বৃষ্টি হলেই আবার পানির তলায় তলিয়ে যাবে ডাইনোসরদের স্মৃতি।

সূত্র : বর্তমান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com