বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইসরাইলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৪ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সী শিশু ফারুক আবু আবুল-নাজা।

গাজার মানবাধিকার সংগঠন আল-মিজান সেন্টার বলেছে, জেরুসালেম আল-কুদস শহরের হাদাসা এইন কেরেম হাসপাতালে আবুল-নাজার চিকিৎসা হওয়ার কথা ছিল। কারণ, গাজার কোনো হাসপাতালে এই রোগের চিকিৎসা নেই।

কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিশুটিকে গাজা থেকে জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত হাসপাতালটিতে যেতে দেয়নি। আল-মিজান সেন্টার বলছে, কাজেই আবুল-নাজার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে তেল আবিব দায়ী।

হাদাসা হাসপাতালে আবুল-নাজার চিকিৎসার তারিখ ছিল গত জানুয়ারি মাসে। এজন্য সেখানে যেতে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। কিন্তু সে আবেদন পর্যালোচনা করতে মাসের পর মাস সময় নেয় তেল আবিব। চলতি আগস্ট মাসে তার আরেকবার ওই হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তার আবেদনে সাড়া দেয়নি দখলদার ইসরাইল।

আল-মিজান সেন্টারের হিসাব অনুযায়ী, গাজা উপত্যকার বাইরে যাওয়ার অনুমতি না পাওয়ায় চলতি বছরের গত আট মাসে এই উপত্যকার চার রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছে যাদের মধ্যে তিনজনই শিশু।

ইসরাইল ২০০৭ সালে গাজা উপত্যকার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে উপত্যকায় ব্যাপকভাবে বেকারত্ব ছড়িয়ে পড়ে এবং জীবনযাত্রার মান ভয়ঙ্করভাবে নিচে নেমে যায়। দারিদ্রের কষাঘাতে জর্জরিত গাজা উপত্যকার ওপর ২০০৮ সাল থেকে এ পর্যন্ত তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরাইল। প্রতিটি যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছে এবং উপত্যকার মানুষ আগের চেয়ে আরো বেশি হতদরিদ্র হয়ে পড়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com