বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মিশিগানে বাংলা টাউনের মেলায় বাংলাদেশিদের মহামিলন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার

মিশিগানে ডেট্রুয়েটের বাংলাদেশি মেলায় হাজারো প্রবাসীর মহামিলন ঘটেছে। বাংলা টাউনের জেইন ফিল্ড পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। প্রবাসীরা দেশে ফেলে আসা ঐতিহ্যর স্বাদ পেয়েছেন এ মেলায় এসে। এছাড়া নতুন প্রজন্ম মেলায় এসে বাংলাদেশি কৃষ্টি এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছে। তারাও প্রাণখোলে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেছে।

ডেট্রুয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জমজমাট বাংলাদেশি মেলা। নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল দেশীয় স্বাদের এ মেলার আয়োজন করেছিল।

রোববার শেষের দিনে হাজারো বাংলাদেশির মহামিলন ঘটেছে মেলায়। মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে মেলায় হাজির হন। তখন বাংলা টাউনের জেইন ফিল্ড পরিণত হয়েছিল এক খন্ড বাংলাদেশে।

আয়োজকরা বলেছেন, বাংলাদেশি ঐতিহ্যকে ধরে রাখতেই ২১ বছর ধরে হয়ে আসছে এ মেলা। দীর্ঘ একটি বছর ধরে মিশিগানের বাংলাদেশিরা অপেক্ষায় থাকেন এই বাংলা মেলার জন্য।

বাংলার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন নাচে গানে মাতিয়ে রাখেন মেলায় আগত দর্শকদের। ছোট ছোট শিশুরাও নেচে গেয়ে প্রাণভরে আনন্দ উপভোগ করেছে। মেলার মঞ্চ দাপিয়ে গান গেয়েছেন জনপ্রিয় প্রবাসী শিল্পী নীলিমা শশী ও শাহ মাহবুব।

মেলায় ছিল রকমারি স্টলসহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। পোশাক, জুয়েলারি, হস্তশিল্প, মৃৎশিল্প ও দেশীয় স্বাদের খাবারের দোকান।

স্টল মালিকরা জানিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়েছে। পোশাক ও স্বদেশি খাবার বেশি বিক্রি হয়েছে। তারা বলেছেন, অন্যদেশের মানুষেরাও মেলায় এসে কেনাকাটা করছেন।

মেলায় অনেক দর্শক রিকশায় চড়ে দারুণ আনন্দ পেয়েছেন। মাটির তৈরি জিনিসপত্রের স্টল ও বাংলাদেশি হুক্কা দর্শকদের নজর কেরেছে। বড় আকর্ষণ র্যাফেল ড্র’র পুরস্কার ছিল নতুন গাড়ি ও বিমানের টিকিটসহ অনেক পুরস্কার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com