বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

শখের ‘যে গল্প বলা হয়নি’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ বার

সাত্তার সাহেবের পুরনো দোতলা একটি বাড়ি রয়েছে। এ বাড়ির একটি ফ্ল্যাটে মেয়ে ঝুম্পাকে নিয়ে তিনি বসবাস করেন। সাত্তারের স্ত্রী মারা গেছেন অনেক আগে। তারপর থেকে ঝুম্পা এ সংসার সামলে রাখেন। সংসার সামলাতে গিয়ে তার পড়াশোনা বেশি দূর আগায়নি।

খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশাও করেন না ঝুম্পা। নিজের কাজ শেষে একটি গল্পের বই নিয়ে ছাদের কোণায় বসে থাকেন। মাঝে মাঝে একা একাই কাকপাখির সঙ্গে কথা বলেন। ছাদের কোণায় দু’কামরার চিলেকোঠায় ভাড়া থাকেন বয়স্ক এক হস্ত বিশারদ। তার সঙ্গেও কখনও জমিয়ে আড্ডা দেন ঝুম্পা। কিন্তু ওই চিলোকোঠায় নতুন ভাড়াটে এসেছে এক যুবক। কেমন যেন কঠিন চোখে মাঝে মাঝে ঝুম্পার দিকে তাকায় সে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘যে গল্প বলা হয়নি’।

পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির খান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও আনিকা কবির শখ। নাটকে ফয়সাল চরিত্রে সজল আর ঝুম্পার ভূমিকায় পাওয়া শখকে। এছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, বাসার বাপ্পী প্রমুখ।

নির্মাতা জহির খান জানান, আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় ‘যে গল্প বলা হয়নি’ প্রচার হবে চ্যানেল আইতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com