মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা, আটক ২ এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন কংগ্রেসে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শীত মোকাবিলায় ‘কোড ব্লু’ কর্মসূচিতে আরও আড়াই কোটি ডলার দিচ্ছে নিউইয়র্ক সিটি

মুখোশ পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে একাধিক টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টায় অংশ নেওয়া ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কারও মুখে মুখোশ ছিল। তারা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান তারা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ যাওয়ার আগেই তারা সরে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com