বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

আগস্টে রপ্তানি বাড়ল ৩৬ শতাংশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ বার

বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। রেমিট্যান্সের পর বেড়েছে রপ্তানি আয়েও। চলতি অর্থবছরের আগস্টে পণ্য রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। মাসটিতে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ। পণ্য রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ডলার। এ আয় মাসটিতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশের বেশি।

এ দিকে আগস্টে বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংস্থার ওয়েবসাইটে আজ রোববার রপ্তানির প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

এর মধ্যে ৭১২ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। অর্থাৎ বরাবরের মতো রপ্তানি খাতে আধিপত্য রেখেছে তৈরি পোশাক শিল্প। গত দুই মাসে এ খাতের রপ্তানি বেশি হয়েছে ২৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com