রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

পাকিস্তানের জালে ৬ গোল, সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ বার

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে পাকিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। চলতি টুর্নামেন্টেরও এটি প্রথম হ্যাটট্রিক। সাবিনা ছাড়াও একটি করে গোল করেছেন মনিকা চাকমা, মোসাম্মত স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা।

শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সাবিনা বাহিনী। বেশ কয়েকটি সুযোগও মিস হয়েছে। তারপরও বাংলাদেশের বিপক্ষে ৬ গোল হজম করে লজ্জার এক রেকর্ড গড়েছে পাকিস্তান। দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল হজমের রেকর্ড এটি। এর আগে সাফে নেপালের বিপক্ষে ১২ ও ভারতের বিপক্ষে ৮ গোল হজম করেছিল তারা।

ম্যাচের প্রথমার্ধেই পাকিস্তানের জালে ৪ গোল, বিরতির পর আরো দুই গোল পায় বাংলাদেশ।

২০১৪ সালের পর সাফ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর বাংলাদেশের বিপক্ষেও বড় ব্যবধানে হারল। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকেও কার্যত ছিটকে গেছে তারা।

এদিকে, সাফ মিশনে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com