রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আইটেম গানে মালাইকা, আসছে পুষ্পা ২

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। ছবির গল্পের পাশাপাশি গানগুলোও দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে আইটেম গানে সামান্থা রুথ প্রভু ও আল্লুর রসায়নের প্রশংসা করেছেন সবাই। শিগগির ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা : দ্য রুল’ সিনেমার শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে এবার আইটেম গানে দেখা যাবে ‘বলিউডের মুন্নি’খ্যাত মালাইকা অরোরাকে। শাহরুখ খানের ‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে নেচে বিশেষ খ্যাতি পাওয়া এই তারকাকে ‘মুন্নি বদনাম হুয়ি’, ‘আনারকলি ডিস্কো চালি’সহ একাধিক সুপারহিট আইটেম গানে দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে পরিচালক সুকুমার ‘পুষ্পা টু’র আইটেম গানে মালাইকাকে নিতে প্রস্তাব দিয়েছেন। অভিনেত্রী নাকি এটি নিয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।

এর আগে ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে নেচে ঝড় তোলেন সামান্থা। এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছিল। গত ডিসেম্বরে ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র এই তালিকা প্রকাশ করে, যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৩২ কোটি ৫৮ লাখের বেশিবার গানটি ইউটিউবে দেখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com