শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার অনলাইন জুয়ায় ডুবছে দেশ সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

নয়া পল্টনে যুবদলের সমাবেশ শুরু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানান হয় অস্থায়ী মঞ্চ।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টা থেকে নয়া পল্টনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে এলে নয়া পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এসময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগানে নয়া পল্টনের আশেপাশের এলাকা প্রকম্পিত হয়।

এই মুহূর্তে মঞ্চে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত আছেন। সমাবেশে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com