রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাটকে অশালীন ভাষার ব্যবহার, মুখ খুললেন মোশারফ করিম

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার

টেলিভিশনে নাটকের পরিমান বাড়লেও বাড়ছে না দর্শক। এখনকার নাটকগুলোর মধ্যে থাকছে নাটকের উদ্ভট নাম ও অশালীন ভাষার ব্যবহারের চর্চা। আর তা অভিনয় জগতের অনেক তারকা নানা মন্তব্য করেছেন। এই বিষয়টি সংবাদের শিরোনামেও উঠে এসেছে ।

সাম্প্রতিক এই ইস্যু নিয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশারফ করিম বলেছেন, একটি গল্পের ওপর নির্ভর করে সেই চরিত্রটি কেমন। সেখানে চরিত্রের প্রয়োজনে কেমন ভাষা ব্যবহার করবে সেটাও নির্ভর করে গল্পের চরিত্রে ওপর।

আর আমাদের দেশের এখন পর্যন্ত টেলিভিশনটা হলো বাড়ির ড্রয়িংরুমে বসে সবার সঙ্গে বসে দেখার বিষয়। সেই দৃষ্টিটা আমাদের সবার কমবেশি রাখা উচিত। তবে কখনো পর্দায় আমরা অশালীন ভাষা ব্যবহার করি । আসলে এই ভাষার ব্যবহার এমনি করা হচ্ছে নাকি চরিত্রের প্রয়োজনে করা হচ্ছে সেই বিষয়টা ইম্পোর্টেন্ট। শিল্পীদের সৎ হওয়া জরুরি।
এরপর মোশারফ করিমকে জিজ্ঞাসা করা হয় চরিত্র বাছাইয়ে কোনদিক মাথায় রাখেন। তখন এই গুণী শিল্পী বলেন, আনন্দ খুঁজি। চরিত্র করতে পারব বা করতে ইচ্ছা হচ্ছে কি না, এসব বিষয় মাথায় রাখি। যদি আনন্দ পাই তখন আমি ভাবি তাহলে দর্শকরা আনন্দিত হবে।

সামনে বেশকিছু কাজ আসছে। তবে কী কী কাজ আসবে এ বিষয়ে খোলাসা করেননি এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com