রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার

নারীদের এশিয়া কাপে আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম সেশন শেষ হওয়ার কিছু সময় আগে বৃষ্টি শুরু হয়। ফলে ম্যাচ বন্ধ আছে।

শ্রীলঙ্কার সংগ্রহ এখন ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান।

বাংলাদেশের রোমানা আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট তুলেছেন। একটি করে নিয়েছেন জাহানারা আলম, সানজিদা আক্তার ও ফাহিমা খাতুন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বাঘিনীদের থাবায় পড়ে লঙ্কানরা। দ্বিতীয় ওভারেই তাই উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন চামারি আথাপাথু।

এরপর সপ্তম ও অষ্টম ওভারে আরো দুটি উইকেটের পতন হয়। ১৪তম ওভারে গিয়ে চতুর্থ এবং ১৭তম ওভারে গিয়ে পঞ্চম উইকেটের পতন হয়।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কারণ এর আগে চারটি ম্যাচে দুটিতে জয় আর দুটিতে পরাজিত হয়েছে। তাই আজকের ম্যাচ অনেকটাই ভাগ্য নির্ধারণের ম্যাচ।

সমীকরণ বলছে, শীর্ষ চারে থাকতে চাইলে লঙ্কানদের সাথে যদি কোনো কারণে জয় না আসে, তবে আরব আমিরাত ম্যাচে বড় জয় পেতেই হবে।

আবার দুদল দুটি ম্যাচেই হারলে সেমিফাইনালের জন্য রানরেট বিবেচনায় আসবে। যারা এগিয়ে থাকবে, তারাই লড়াই করবে ফাইনালে উঠার জন্য। এদিকে আবার বাংলাদেশ ও থাইল্যান্ড দুটি ম্যাচে হারলে এবং সংযুক্ত আরব আমিরাত দুটি ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। অর্থাৎ, সেমিফাইনালে যাবে আরব আমিরাতই।

চার ম্যাচের তিনটি জিতে শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান ম্যাচে দুই জয় নিয়ে পাঁচে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার ও শোভনা মোস্তারি।

শ্রীলঙ্কা একাদশ
হর্ষিতা মাদাভি, চামারি আথাপাথু (অধিনায়ক), হাসিনি পেরেরা, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি, মালশা শেহানি, ওশাদি রানাসিংহে, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, কবিশা দিলহারি ও অচিনি কুলসুরিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com