রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

শ্রীলঙ্কার সাথেও হেরে গেল টাইগ্রিসরা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৬২ বার

সহজ লক্ষ্যেও ব্যর্থ বাংলাদেশ। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ৪ রানে হেরে গেল বাংলাদেশের নারীরা। ৬ষ্ঠ ওভারে মাত্র ২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান, তবে মাত্র ৭ রান নিতে পারে টাইগ্রিসরা। পুরো ইনিংসে একটা মাত্র বাউন্ডারি আদায় করতে পেরেছে বাংলাদেশের নারীরা।

এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। আগের চার ম্যাচে সমান দুটো করে জয় ও হার ছিল টাইগারিদের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ সিলেটে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা।

একাদশে তিন পরিবর্তন। গত ম্যাচে সুযোগ পাওয়া লতা মণ্ডলের সাথে বাদ পড়েছেন নাহিদা ও তৃষ্ণা। এশিয়া কাপের প্রথম ম্যাচের পর ফের একাদশে ফিরেছেন জাহানারা। প্রত্যাবর্তন রাঙালেন নিজের রঙে। নিজের প্রথম ওভারেই যেভাবে আথাপাত্তুকে যেভাবে বোকা বানালেন, তা বাঁধিয়ে রাখা যাবে। উইকেটটি জাহানারার ক্যারিয়ারের শততম উইকেটও বটে।

দলীয় ৩১ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। মাধবি ফিরে যান ৩১ বলে ১৮ করে মেঘলার শিকার হয়ে। আনুস্কা ফেরেন রোমানার বলে ৮ রানে। ২৯ রানের জুটি করে যখন মাত্র ম্যাচে ফিরতে যাবে লঙ্কান নারীরা, তখন ফিরে যান হাসিনি পেরারা। ফিরে যান দিলহারিও। ৫ উইকেটে যখন স্কোরবোর্ডে ১৮ ওভারে ৮৩, তখন বৃষ্টিতে থমকে যায় খেলা। ২৮ রানে অপরাজিত তখন নিলাকশি ডি সিলভা।

দীর্ঘ সময় বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকে। অতঃপর যখন ফের মাঠে নামে শ্রীলঙ্কাকে আর সুযোগ দেয়া হয়নি ব্যাটিংয়ে। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য দেয়া হয় বাংলাদেশের সম্মুখে।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই পা ফসকায় বাংলাদেশের। ১২ রানেই ফিরে যান ফারজানা হকের সাথে মুরশিদা খাতুনও। নিগার সুলতানা আশা দেখালেও ব্যর্থ, রানাভিরার তৃতীয় শিকার হয়ে তিনি ফিরে যান। একই ওভারে ফেরেন রুমানা, সুবহানা ও ফাহিমাও। এক ওভারে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন হয় ১১ রান, আর শেষ বলে ৬ রান। কিন্তু পারেনি বাংলাদেশ, হেরে যেতে হয় ৪ রানে। এশিয়া কাপে নিজেদের ৫ ম্যাচের মাত্র ৩টিতেই হারল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com