রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অমিতাভ-রেখার ঘনিষ্ঠ দৃশ্য দেখে ‘সেদিন’ কেঁদেছিলেন জয়া

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা। পুরো ক্যারিয়ারেই প্রেম, বিয়েসহ আরও নানা বিষয় নিয়ে বরাবরই তুমুল আলোচিত তিনি। অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।বলিউডে যখন চারদিকে অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জন, তখন একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেছেন এই জুটি।

আর বড় পর্দায় তাদের রসায়নে মুগ্ধ হচ্ছিলেন দর্শক, যার মধ্যে একটি ছিল মুকাদ্দার কা সিকান্দার। এই সিনেমায় রেখা ও অমিতাভের যে প্রেমের দৃশ্যটি ছিল তা হলের একদম সামনের সারিতে বসে দেখেছিলেন জয়া বচ্চন। হঠাৎ তার চোখ থেকে অবিরাম পানি বেড়িয়ে আসে। আর সেই দৃশ্য প্রজেকশন রুম থেকে দেখেছিলেন রেখা।

ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, স্টারডাস্ট নামক এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন রেখা। বলেছিলেন, সেদিন জয়াকে দেখে তার খারাপ লেগেছিল।
সাক্ষাৎকারে রেখা বলেন, ‘মুকাদ্দার কা সিকান্দার মুক্তি পাওয়ার আগে গোটা বচ্চন পরিবারের জন্য ছবিটি আগাম স্ক্রিনিং করা হয়েছিল। সেদিন আমিও হলে ছিলাম। তবে প্রজেকশনের রুমে। জয়া সামনের সারিতে বসেছিলেন। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার আর অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্যের সময় তার চোখ থেকে পানি পড়ছিল।’

এই শোর সপ্তাহ পার না হতেই সহকর্মীদের কাছে রেখা শুনতে পান, অমিতাভ তার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর অমিতাভ প্রযোজকদের জানিয়ে দেন, তিনি রেখার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর থেকে রেখার সঙ্গে বচ্চনকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি।

অমিতাভের স্ত্রী জয়াকে ‘দিদিভাই’ বলে ডাকতেন রেখা। সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, ‘দিদিভাই অনেক বেশি পরিণত। অনেক ধীর স্থির। আমি তার মতো মর্যাদাবোধ সম্পন্ন নারী আজও দেখিনি।

তিনি বলেছিলেন, ‘একটা সময়ে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমরা একই বাড়িতে থাকতাম। আমি তাকে দিদিভাই বলে ডাকতাম। এখনও ডাকি। যা-ই হয়ে থাক না কেন, এই সম্পর্ক কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com