বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আটলান্টিক সিটি হাই স্কুলের “টিন সেন্টার” এ মসজিদ আল হেরার পক্ষ থেকে পবিত্র কোরান শরীফ উপহার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৫৬ বার

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের “টিন সেন্টার” এ গত  তেরো অক্টোবর বৃহস্পতিবার  দুপুরে পবিত্র  কোরান শরীফ উপহার হিসাবে প্রদান করা হয়েছে। আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকান দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার পক্ষ থেকে “টিন সেন্টার”এ পবিত্র কোরান শরীফ সহ বিভিন্ন ধরনের ইসলামিক গ্রন্থ উপহার হিসাবে প্রদান করা হয়।

“টিন সেন্টার” এ মসজিদ আল হেরার  খতিব ও মুহাদ্দিস আজিম উদ্দীন ও প্রকল্প পরিচালক মোঃ ওবায়দুল্লাহ চৌধুরী এবং আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন সদস্য সুব্রত চৌধুরীকে অভ্যর্থনা জানান টিন সেন্টারের পরিচালক ডঃ এনড্রিয়া ডেভিস।

তিনি “টিন সেন্টার” স্থাপনের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ নেতৃবৃন্দদেরকে অবহিত করেন এবং “টিন সেন্টার”এ কোরান শরীফ সহ অন্যান্য ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ  প্রদানের জন্য মসজিদ আল হেরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি নেতৃবৃন্দদেরকে “টিন সেন্টার” এর কার্যক্রম অবহিত করেন এবং “টিন সেন্টার”টি ঘুরে ঘুরে দেখান।
উল্লেখ্য, “টিন সেন্টার”এ স্কুলের ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে মানসিক স্বাস্হ্য সম্পর্কিত পরামর্শ, কলেজে ভর্তি সংক্রান্ত পরামর্শ, পেশাগত প্রশিক্ষণ, বিভিন্ন ইভেণ্ট আয়োজন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। এছাড়া “টিন সেন্টার” এ মুসলিম ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্য নামাজ পড়ার ব্যবস্হা সহ অন্যান্য ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্যও প্রার্থনার ব্যবস্হা আছে।

মসজিদ আল হেরার নেতৃবৃন্দ “টিন সেন্টার”এ  কোরান শরীফ সহ অন্যান্য ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ  প্রদান করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com