রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিপিএলে সিলেটের অধিনায়ক মাশরাফী

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার

বিপিএলের পরবর্তী আসর শুরু হতে এখনো মাস দুয়েক বাকি। এরই মাঝে দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে নিজের মতো করে। যেখানে বড়সড় চমকই দেখালো সিলেট স্ট্রাইকার্স।

ঢেলে সাজাতে নতুন রূপের বিপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আগমন ঘটে ফিউচার স্পোর্টসের। বিপিএলে এসেই চমক দেখালো তারা, অধিনায়ক হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফীকে।

শুধু মাশরাফীই নয়, সিলেট দলে টেনে নিয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরসহ আরো ৩ শ্রীলঙ্কান ক্রিকেট তারকাকে। তারা হলেন, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরারা ও কামিন্দু মেন্ডিস।

তাছাড়া আজ সিলেট স্ট্রাইকার্স তাদের দলের লোগো উন্মোচন করেছে। একই সাথে ঘোষণা করা হয়েছে দলের কোচিং স্টাফদের তালিকা। যেখানে ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়েছে নাফিস ইকবালের নাম। রাজিন সালেহকে সহকারী কোচ ও সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া ডলার মাহমুদ হলেন দলের ফিল্ডিং কোচ ও মুরাদ খানকে বেছে নেয়া হয়েছে স্পিন বোলিং কোচ হিসেবে।

একই সময়ে আরো বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্জাইজি লিগ চলায় ক্রিকেটার পেতে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হবে বিপিএল। ফলে আগেভাগেই ক্রিকেটারদের নিশ্চিত করে রাখতে হচ্ছে ফ্রাঞ্চাইজি মালিকদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com