বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউস উদ্বোধন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার

নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইডে খলিল বিরিয়ানি হাউস উদ্বোধন হচ্ছে  ১৯ অক্টোবর। ব্রঙ্কসে এর আগে খলিল বিরিয়ানি হাউস এবং খলিল ফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেন শেফ খলিলুর রহমান। খলিল বিরিয়ানি হাউসের বিভিন্ন খাবারের সুনাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। ব্রঙ্কসে এর রয়েছে খলিল  চায়নিজ ফুড, খলিল পার্টি হল, খলিল গ্রোসারি শপসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে খলিল বিরিয়ানির কদর বাড়ছে। আর খলিল বিরিয়ানির কর্ণধার মো. খলিলুর রহমান নিজেও তার রান্না করা খাবার, চায়নিজ খাবারসহ বিরিয়ানি হাউসের সব খাবারের প্রসার ঘটাচ্ছেন বিভিন্নভাবে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে এবং বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে খাবারের জনপ্রিয়তা আরো বাড়াতে তিনি বিরিয়ানি হাউসের প্রসার ঘটাচ্ছেন। এরই অংশ হিসেবে ব্রঙ্কসের পর এখন জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউস করছেন। জ্যামাইকার ১৬৭ স্ট্রিট, হিলসাইড অ্যাভিনিউতে খলিল বিরিয়ানির যাত্রা শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজন চলছে উদ্বোধনের। অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।খলিল তার বিরিয়ানি হাউসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। উদ্বোধনের দিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com