শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শরিয়ত বয়াতির মুক্তি দাবিতে নিউইয়র্কে উদীচীর মানববন্ধন

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩৭১ বার

‘শরিয়ত সরকার বয়াতির মুক্তি দাবি এবং পাঠ্য-পুস্তকে অমুসলিম কবি-সাহিত্যিক-লেখকদের লেখা ও কবিতা বাদ দিয়ে সাম্প্রদায়িক ভাবধারার লেখা অন্তর্ভুক্তি’র অভিযোগ করে এহেন পরিক্রমা থেকে শেখ হাসিনার সরকারকে বিরত থাকার আহবানে নিউইয়র্কে মানববন্ধন করলো উদীচী যুক্তরাষ্ট্র শাখা।

২৬ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, সেক্রেটারি জীবন চৌধুরী, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস’৭১ এর প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নূরে আলম জিকো, কমিউনিটি এ্যাক্টিভিস্ট জাকির হোসেন প্রমুখ। সকলেই বিস্ময় প্রকাশ করেছেন অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহক হিসেবে বাঙালিদের চিরচেনা শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্যে।

বক্তব্যে মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রচনায়। পঁচাত্তরের ১৫ আগস্ট হায়েনার দল জাতিরজনককে হত্যার পর সেই চেতনা মুছে ফেলার চেষ্টা করেছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রায়ে সরকার গঠনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। এমনি অবস্থায় শরিয়ত বয়াতির মত অসাম্প্রদায়িক চেতনার একজনকে গ্রেফতারের মধ্যদিয়ে আমরা পুনরায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সময় থাকতে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে গড়িমসি করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের পথে হাঁটা বাংলাদেশ আবারো পিছিয়ে যেতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com