সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

ট্রাসের ফোন হ্যাক করেছেন পুতিনের এজেন্টরা: রিপোর্ট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭২ বার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল। লিজ যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এজেন্টরা তার ফোন হ্যাক করে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ফোন হ্যাক করে পুতিনের এজেন্টরা লিজের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে হওয়া টপ সিক্রেট আলোচনাগুলো পেয়ে যায়। এ ছাড়া ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনও হাতিয়ে নেয়। ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর কোয়াসি কোয়ার্টেং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হন। পরে অবশ্য কোয়ার্টেং পদত্যাগ করেছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধারণা করা হচ্ছে লিজের ফোনের বার্তার ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা এবং অস্ত্র চালান সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। তা হাতিয়ে নেন পুতিনের এজেন্টরা।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ এই মিডিয়া বলছে, লিজের ফোন হ্যাক করে এক বছরের বার্তা ডাউনলোড করে নিয়েছে এজেন্টরা। এদিকে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র কোনো নির্দিষ্ট ব্যক্তির নিরাপত্তা ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।

তবে ব্রিটিশ সরকারের মুখপাত্র বলেন, সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এতে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং এবং তাদের ব্যক্তিগত তথ্য রক্ষা ও হামলা থেকে দূরে থাকার পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।

গত সপ্তাহে নজিরবিহীন চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান লিজ ট্রাস। এর পর এক ঝাঁক রেকর্ড গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসবে নিযুক্ত হয়েছে ঋষি সুনাক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com