বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সংসদে প্রধানমন্ত্রী’ ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

পালংশাকের এত গুণ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৪২৫ বার

পালংশাক উচ্চমানের পুষ্টিগুণসমৃদ্ধ। যখন এটি তাজা থাকে, তখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এতে প্রচুর ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রন আছে। তাই আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধ ছাড়াও হৃদরোগ ও কোলন ক্যানসার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

পালংশাকের উপাদানগুলো ক্যানসার, বিশেষ করে ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে এবং এর ক্যারোটিনয়েডস এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রস্টেট ও ওভারিয়ান ক্যানসার প্রতিরোধ করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট বার্ধক্যজনিত কোষের ডিগ্রেডেশন কমিয়ে তারুণ্য ধরে রাখে, স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এতে থাকা আয়রন ও ভিটামিন ‘সি’ রক্তস্বল্পতা দূর করে। পেট পরিষ্কার ও রক্ত তৈরিতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়ায় কিডনিতে পাথর থাকলে তা গুঁড়ো করতে সাহায্য করে। শরীর ঠাণ্ডা ও স্নিগ্ধ রাখে। পালংপাতার রস খেলে উপকার পাবেন। পালংশাক কোষ্ঠকাঠিন্য দূর করে। পালংশাকে প্রচুর ভিটামিন ও মিনারেলস থাকায় মাসিকজনিত সমস্যা দূর করতে সহায়তা করে। দাঁত ও হাড়ের ক্ষয়রোধে ভূমিকা রাখে।

ডায়াবেটিক রোগীর জন্য পালংশাক খুব উপকারী। প্রচুর ফলিক অ্যাসিড থাকায় তা গর্ভবতীর জন্যও উপকারী। এ ছাড়া হাড় মজবুত করে তুলতে, শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেম ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে স্বাস্থ্য রক্ষাকারী উপাদান গ্লাইকোগ্লিসারলিপিড। পরিপাকতন্ত্রের আবরণী রক্ষা ও এর সংক্রমণ রোধ করে। এতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’সহ অনেক ভিটামিন ও খনিজ। তাই আমাদের দেহের পরিপূর্ণ পুষ্টি ও সুস্বাস্থ্য রক্ষার জন্য পালংশাক খুবই প্রয়োজনীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com