বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

২৬ শিশুকে ভালো হওয়ার সুযোগ দিলেন আদালত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৫২ বার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ৩০টি মামলায় ২৬ শিশুকে নিজ নিজ বাড়িতে ‘সাজা খাটা’র আদেশ দিয়েছেন আদালত। তবে তাদের আদালত নির্ধারিত সময়কালে ভালো ভালো কাজ করতে হবে। পড়াশোনাসহ  সমাজের নানা গঠনমূলক কাজে সময় দেবে তারা। আইনের ভাষায় যাকে ডাইভার্সন বা বিকল্পপন্থা বলা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। ভালো কাজের মাধ্যমে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি বলেন, মাদক বহন ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধে আলাদা আলাদা ৩০টি মামলা চলছিল। এসব মামলায় ২৬ জন কিশোর-কিশোরি আসামি ছিল। মামলাগুলোর রায় হয়েছে একইদিনে।
তিনি বলেন, আর কোনো দিন অপরাধে জড়াবে না- এমন প্রতিশ্রুতি নিয়ে পড়াশোনাসহ, ভালো কাজ করার জন্য আসামিদের ১০টি নির্দেশনা দিয়েছেন আদালত। রায় কার্যকরের এই বিষয়টি সমাজসেবা প্রবেশন অফিসারকে পর্যবেক্ষণ করতেও বলা হয়েছে।

পিপি শামসুন নাহার মুক্তি বলেন, বিকল্পপন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। বাংলাদেশে প্রথম একসঙ্গে এত বেশি শিশুকে এই রকমের দণ্ড দেওয়া হলো।  বয়স বিবেচনায় তাদের সংশোধনে এমন রায় দিয়েছেন আদলত।

রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মতিনুর রহমান বলেন, ‘আদালতে একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত আমাদের ওই শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। এ ছাড়া তাদের মাদকে না জড়ানো, বাল্যবিবাহ না করা, বাবা-মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার, মারামারিতে না জড়াতে বলেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com