বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ট্রাম্পের আরেক কট্টর সমর্থকের পরাজয়, অ্যারিজোনার গভর্নর হচ্ছেন কেটি হবস

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৫০ বার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কট্টর সমর্থককে পরাজিত করে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার গভর্নর নির্বাচিত হয়েছেন ডোমোক্র্যাটিক পার্টির কেটি হবস।

রিপাবলিকান পার্টির ক্যারি লেককে তিনি পরাজিত করেন। লেক ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে মেনে নেননি। এবারের মধ্যবর্তী নির্বাচনে নির্বাচনের ফলাফল অস্বীকারকারী আরো দুটি হাই-প্রোফাইল রিপাবলিকান নেতা পরাজিত হয়েছেন। তারা হচ্ছেন রিপাবলিকান সিনেট নমিনি ব্ল্যাক মাস্টার্স এবং সেক্রেটারি অব স্টেট নমিনি মার্ক ফিঞ্চেম। গভর্নর নির্বাচনে লেককে সমর্থন করেছিলেন ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এখানে জাতীয় নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প ও তার মিত্রদের ফলাফল বদলে দেয়ার চেষ্টা প্রতিরোধ করেছিলেন হবস।

সূত্র : সিএনএন ও সিএনবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com