মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টাইটানিক ডুবেছিল তার ৩ বছরে, ছত্রিশে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১১৩-তে মৃত্যু ভার্জিনিয়ার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৬ বার

আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সাথে ভার্জিনিয়া ম্যাকলরিনের নাচের স্মৃতি এখনো অনেকের মনে অমলিন। পরলোকগমন করলেন বহু ইতিহাসের সাক্ষী সেই ভার্জিনিয়া। বয়স হয়েছিল ১১৩ বছর।

১৯১২ সালে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলে ধাক্কায় উত্তর অতলান্তিক মহাসগরে ডোবে আরএমএস টাইটানিক। ভার্জিনিয়ার বয়স তখন মাত্র তিন বছর। যখন তার বয়স ৩৬ বছর, শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভার্জিনিয়ার ৫৫ বছর বয়সে সাক্ষরিত হয় ‘সিভিল রাইটস্ অ্যাক্ট’। ৫৯ বছর বয়সে তিনি শুনেছেন মর্টিন লুথার কিংয়ের হত্যার খবর। ৮০ বছর বয়সে বার্লিন দুর্গের পতন হয়।

ভার্জিনিয়ার বয়স যখন ৯৯ বছর, তখন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পায় আমেরিকা। বিশ্ব ইতিহাসের একের পর এক ঘটনার সাক্ষী থাকা সেই নারী গত হয়েছেন গত ১৪ নভেম্বর। মেরিল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ভার্জিনিয়া। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। ভার্জিনিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আমেরিকার বড় বড় ব্যক্তিত্ব।

২০১৬-র ১৮ ফেব্রুয়ারি ‘কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস’-এ হোয়াইট হাউসে আমন্ত্রিত ছিলেন ম্যাকলরিন। সেখানেই আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ হয় বৃদ্ধার। ১০৬ বছর বয়সেও তার ‘তারুণ্য’ দেখে অবাক হয়েছিলেন সস্ত্রীক ওবামা। প্রাক্তন ফার্স্ট লেডির সাথে নেচেও ছিলেন ভার্জিনিয়া। ওবামার সাথে সৌজন্য সাক্ষাতের পর্বের ওই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com