মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার

মিয়ানমারের সামরিক জান্তা সরকার সাবেক যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, জাপানের চলচ্চিত্র নির্মাতা এবং দেশটির ক্ষমতাচ্যুত নেতা সুচির সাবেক অর্থনৈতিক উপদেষ্টাসহ মোট ছয় হাজার কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে।

চলতি বছরের শুরুতে সাবেক রাষ্ট্রদূত ভিকি বোমান এবং চলচ্চিত্র নির্মাতা তরু কুবোতাকে কারাগারে নেয়া হয়। আর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পরপরই গ্রেফতার করা হয়।

সামরিক জান্তা সরকার বলছে, মিয়ানমারের জাতীয় দিবস উপলক্ষ্যে তাদেরকে ক্ষমা করা হয়েছে।

ক্ষমতা দখলের পর থেকে ১৬ হাজারের বেশি মানুষকে আটক করেছে সামরিক বাহিনী।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। যার ফলে দেশব্যাপী গণআন্দোলনে রুপ নেয়।

ভিকি বোমান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। গ্রেফতারের সময় তিনি ইয়াঙ্গুন ভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com