শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

স্বাগতিকদের হারিয়ে ইকুয়েডরের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার

অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠলো কাতার বিশ্বকাপের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক কাতারকে।

রোববার (২০ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইকুয়েডর।

কাতারের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তবে দ্বিতীয়ার্ধে গোল না পেলেও প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেয় ইকুয়েডর। দলটির পক্ষে জোড়া গোল করেন ভ্যালেন্সিয়া।

ম্যাচের ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেননি ভ্যালেন্সিয়া। এরপর ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়াই। ডান প্রান্ত থেকে ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোল করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com