মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউসে বিয়ে হলো বাইডেনের নাতনির

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮৫ বার

হোয়াইট হাউসে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে হয়েছে। গতকাল শনিবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে বাইডেনের বড় নাতনি নাওমির বিয়ে সম্পন্ন হয়।

জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার প্রথম স্ত্রীর ক্যাথলিনের মেয়ে নাওমি। নাওমি ও তার স্বামী পিটার নিয়াল দুজনই আইনপেশায় রয়েছেন। ৪ বছর প্রেম করার পর বিয়ে করেছেন তারা।
advertisement 4

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের কাছের মানুষ এবং অল্প কিছু অতিথি উপস্থিত ছিলেন।

এর আগে হোয়াইট হাউসে আরও ১৮টি বিয়ের আয়োজন হয়েছিল। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়ার বিয়ে হয় হোয়াইট হাউসে। সবশেষ ২০১৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসিয়াল ফটোগ্রাফার পেট সওউজার বিয়ের আয়োজনও হয়েছিল হোয়াইট হাউসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com