বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৫৫ বার

দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আগামী ১ ডিসেম্বরের মধ্যে এ তালিকা রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠাতে বলা হয়েছে।

দেশের সব জেলা ও দায়রা জজ এবং আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ক প্রকাশনা উপ-কমিটির গত ২০ নভেম্বর এক সভায় সারাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহের জন্য এ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে প্রধান বিচারপতি সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো: গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটৈও প্রকাশ করা হয়েছে।

স্মারকে দেশের প্রত্যেক জেলার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহ করে ১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com