রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুনর্মিলনের খবর দিলেন যশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৪৯ বার

এক সময় পরস্পরকে ‘বোনুয়া’ নামে ডাকতেন মিমি-নুসরত। কিন্তু টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। এই দুই ছায়াসঙ্গীর মধ্যেও হঠাৎ দূরত্ব ঘনায়। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন রটে দুই বান্ধাবীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। যদিও এর কারণ অস্পষ্ট। এবার তাদের ‘বন্ধুতা’র কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ দাশগুপ্ত। গতকাল রোববার যশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই বান্ধবীর ছবি দেন। একে অপরের গলা জড়িয়ে রয়েছেন মিমি-নুসরত। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে এক হন মিমি-নুসরত।

মিমি-নুসরত। ছবি: যশের ইনস্টা স্টোরি
জন্মদিনের অনুষ্ঠানে তোলা ওই ছবি শেয়ার করে যশ লেখেন, ‘দিজ বন্ড’। যশের ওই পোস্ট নুসরত ও মিমি দু’জনেই শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। অভিনেত্রী মানেই তাদের মধ্যে অদৃশ্য প্রতিযোগিতা সর্বদা। কিন্তু প্রথম হওয়ার প্রতিযোগিতা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ককেই আগাগোড়া প্রাধান্য দিয়েছেন মিমি-নুসরত। মাঝে অবশ্য দূরত্ব আঁচ পাওয়া গেলেও নভেম্বরের সন্ধ্যায় এই দুই তারকার যুগলবন্দি যেন শুভক্ষণের আভাস দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com