শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

কিছুক্ষণ পরই মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার

আজ মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর প্রিয় ওয়ানডে ফরম্যাটে ফিরেছে টাইগাররা। দেশের মাটিতে নয় মাস আর সব মিলিয়ে চার মাস পর ওয়ানডে খেলতে নামছে সাকিব-মুশফিকরা। প্রতিপক্ষ সর্বজয়ী ভারত। রোহিত শর্মার নেতৃত্বে পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে তারা।

তিন ম্যাচের ওয়ানডে ও দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১ ডিসেম্বর বাংলাদেশে আসে ভারত। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে উভয় দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

২০১৫ সালের পর বাংলাদেশে খেলতে আসছে ভারত। দেশের মাটিতে এমন বড় দলের বিপক্ষে সিরিজ খেলতে পারা ক্রিকেটারদের জন্য স্বপ্নসমই বটে। সেই স্বপ্নকে আরো সুখময় করে তুলছে পুরনো মধুর স্মৃতি। শেষবার দেশের মাটিতে ভারতকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

২০১৫ বিশ্বকাপ পরবর্তী সময়ে সেবার বাংলাদেশে খেলতে আসে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত দল। সেবার মাশরাফি বিন মর্তুজার সাহসী অধিনায়কত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ভারতকে একাই কাঁপিয়ে দেন মোস্তাফিজুর রহমান। প্রথম দু’ম্যাচেই ৫ উইকেটসহ তিন ম্যাচে নেন ১৩ উইকেট। তার বোলিংয়ের বিপক্ষে কোনো জবাবই ছিল না ভারতীয় ব্যাটসম্যানদের।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে জয়ের পাল্লায় একক আধিপত্য ভারতের, ৩০টি। বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচটি ম্যাচে। অপর ম্যাচটি টাই হয়। বাংলাদেশের ৫ জয়ের চারটিই ছিল বাংলাদেশের মাটিতে। ফলে এবারো স্বপ্ন দেখা যেতেই পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com