শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিশ্বকাপে হেরে দ.কোরিয়া কোচের পদত্যাগ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ বার

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। আসর থেকে ছিটকে যাওয়ার পর পরই পদত্যাগের ঘোষণা করলেন দেশটির কোচ পাউলো বেন্তো। এখন ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি। তবে এর আগে বিশ্রামটা নেওয়া প্রয়োজন।

বেন্তো বলেন, ‘সিদ্ধান্তটা আমি সেপ্টেম্বরেই নিয়েছিলাম এবং আজ নিশ্চিত করলাম। আমি তাদের কোচ হিসেবে খুবই গর্বিত, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, তবে আমি কোরিয়া দলের সঙ্গে আর থাকব না। বিশ্রাম নিয়ে পরে ভেবে দেখব কী করা যায়। আমি খেলোয়াড়দের ও জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্টকে তা বলেছি।’

৫৩ বছর বয়সি এই পর্তুগিজ দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ২০১৮ সালে। গত চার বছরে তার অধীনে ৫৭ ম্যাচে ৩৫ জয়, ১৩ ড্র ও ৯টিতে হারের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে গ্রুপপর্বে তারা ড্র করে উরুগুয়ে বিপক্ষে। কিন্তু ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় পরের ম্যাচে। সেই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লালকার্ড দেখেন বেন্তো। তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করে এশিয়ার দেশটি।
বেন্তো বলেন, ‘বিশ্বকাপ ও গত চার বছরে যা করেছি তাতে আমরা খুব গর্বিত হতে পারি বলে বিশ্বাস করি। আমার মনে হয় গ্রুপপর্বে আমরা সত্যিই ভালো করেছি, যদিও আরও পয়েন্ট নিতে পারতাম। যেমন ঘানাকে হারানো উচিত ছিল। তবে আমরা খুবই গর্বিত হতে পারি। নিঃসন্দেহে এটি অন্যতম সেরা দল, যাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com