শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে : কাদের

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার

গোলাপবাগ মাঠে সমাবেশ করতে রাজি হওয়ার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তারা বলেছিল সরকার বিএনপিকে ভয় পায়। যারা বলেছিল- ‘নয়াপল্টনে সমাবেশ করবোই।’ আজ তারা গোলাপবাগে। তাহলে পরাজয় কার হলো? আমাদের না বিএনপির? আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে।

শুক্রবার বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

‘পল্টনে সমাবেশে আমরা করবই’ বিএনপির শীর্ষ নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পল্টনে সমাবেশ আমরা করবই, এসব কথা যারা বলেছে তারা এখন গোলাপবাগ মাঠে। তাহলে পরাজয় কার হলো, আমাদের না বিএনপির? এখানে তাদের (বিএনপির) অর্ধেক পরাজয় হয়ে গেছে। একে তো পল্টনে সমাবেশ করতে পারেনি, আবার আন্দোলন কর্মসূচিতেও অর্ধেক পরাজয় হয়ে গেছে।’

বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে খেলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেব না। যারা এই দেশের গণতন্ত্র গিলে খেয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করেছে, জয়বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছিল, তাদের বিরুদ্ধে খেলা হবে।

বিদেশী কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশী বন্ধুদের বলি, আমরা তো আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। আমাদের সব বিষয়ে কেন আপনারা হস্তক্ষেপ করেন? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা হস্তক্ষেপ বন্ধ করুন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। সতর্ক পাহারায় থাকতে হবে। কাতারের পাশাপাশি বাংলাদেশেও অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। লাঠি বা আগুন নিয়ে এলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি, আর ছেড়ে দেবো না।

রাজধানীবাসীকে আশ্বস্ত করে ক্ষমতাসীন দলের নেতা আরো বলেন, তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে। আমরা চলে যাচ্ছি সাভারে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের ঢাকা দিয়ে গেলাম। আমরা ক্ষমতায়। আমরা কেন, অশান্তি চাইবো? আমরা কেন বিশৃঙ্খলা চাইবো?

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ বক্তব্য রাখেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com