শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মেসির জোড়া গোল, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮২ বার

লিওনেল মেসির জোড়া গোলে লেগানেসকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে নতুন কোচ কুইকি সেতিয়েনের অধীনে খেলতে নামা কাতালানরা ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে।

ম্যাচে মেসির জোড়া গোলের পাশাপাশি বার্সার হয়ে গোল করেছেন অ্যান্টোনিও গ্রিজম্যান, ক্লেমেন্ট লেঙ্গলেট ও আর্থার মেলো। খেলা শেষে বার্সা কোচ সেতিয়েন বলেন, ‘আমরা অনেক বিষয়ে ভালো করেছি, তবে পরিপূর্ণভাবে খুশি হতে পারিনি। কারণ প্রথমার্ধের শেষভাগে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি।’

ম্যাচের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেন গ্রিজম্যান। ডান দিক থেকে নেলসেন সেমেদোর পাস থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে গোলটি করেন তিনি (১-০)। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেঙ্গলেট। কর্নার থেকে মেসির ক্রসের বলে লাফিয়ে দর্শনীয় হেডে লক্ষ্য ভেদ করেন ফরাসি এই ডিফেন্ডার (২-০)। ৫৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন মেসি। ডি-বক্সে তার নিচু শটের বল আরেক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় (৩-০)। ৭৭তম মিনিটে ব্যবধান ৪-০ করেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থার। আর ৮৯তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে গোল করে দলকে বড় জয় এনে দেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি। লিওনেল মেসির জোড়া গোলে লেগানেসকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com