শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মেসির বিপক্ষে কিছুই করার ছিল না: ক্রোয়েশিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ বার

ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলপোস্টের পাশ থেকে জুলিয়ান আলভারেজকে যে নিখুঁত পাসে গোল করালেন লিওনেল মেসি, তা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। এই গোলের পর মেসিকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

তিনি বলেন, দুর্দান্ত এই মেসির বিপক্ষে আমাদের কিছুই করার ছিল না। এই ম্যাচে মেসি নিজের সেরা পারফরম্যান্স করেছেন।

তিনি আরও বলেন ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে বিপজ্জনক ছিল এবং তার সেই সামর্থ্য আছে। তার টেকনিক আছে এবং উচ্চ পর্যায়ের খেলা খেলেছে। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখার আশা করি। আজ তাদের মাঝমাঠে চারজন মিডফিল্ডার ছিল এবং আমরা আগ্রাসী খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু মেসি যখনই দৌড়ায় পার্থক্য তৈরি করে, তৃতীয় গোলে সে যেটা করলো।’
পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। একটি গোল ও একটি অ্যাসিস্টে আবারও ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। কাতারে ছয় ম্যাচে করেছেন ৫ গোল মেসি। আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে। জীবনের একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি থেকে আর একটি জয় দূরে মেসি।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com