মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২” উদযাপন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ বার

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২” উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেলে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিটি বিভাগ কর্তৃক নির্মিত দিবসের ‘থিম সং’ প্রদর্শনের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশে ডিজিটালাইজেশনের অগ্রগতির ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তার সরকার ২০০৯ সালে যুগান্তকারী “ডিজিটাল বাংলাদেশ” ক্যাম্পেইন শুরু করার পর গত 13 বছরে দেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

তিনি এক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের স্থপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইমরান গত এক দশকে ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য গাঁথা বিদেশে তুলে ধরার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি দূতাবাসের সেবা এবং ভাবমূর্তি আরও বাড়াতে এর কার্যক্রমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

ফার্স্ট সেক্রেটারি (ভিসা ও পাসপোর্ট উইং) মুহাম্মদ আবদুল হাই মিল্টনও আলোচনায় অংশ নেন এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রেক্ষাপট ও সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল-১) ও হেড অব চ্যান্সারি দেওয়ান আলী আশরাফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com