শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিশ্বজুড়ে মেসির জার্সি ফুরিয়ে গেছে, বিপাকে অ্যাডিডাস!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ বার

কাতার বিশ্বকাপ এককথায় বললে একাই জমিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তার জার্সির চাহিদা তুঙ্গে। তবে মেসির জার্সি পেতে মানুষের আগ্রহ সব রেকর্ড ভেঙেছে। কোথাও কোথাও তার জার্সি রীতিমতো ফুরিয়ে গেছে। তাই বিপাকে পড়েছে মেসিদের অফিসিয়াল জার্সি বিক্রি করা অ্যাডিডাস।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির ১০ নম্বর এবং নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, বিশ্বকাপ উপলক্ষে সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, স্পেনের রাজধানী রিয়াল মাদ্রি, কাতারের রাজধানী দোহা এবং জাপানের রাজধানী টোকিওতে অ্যাডিডাসের শো রুমে মেসির কোনো জার্সিই অবশিষ্ট নেই।

এমনকি ক্রেতারা জার্সির সাইজ অথবা নারী পুরুষ কোনো কিছুরই বাছবিচার করছেন না।  অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জার্মান এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জার্সির স্পন্সর হওয়ার পর থেকেই তাদের ব্যবসা ফুলেফেঁপে বড় হতে থাকে। কারণ সারাবিশ্বে আর্জেন্টিনার জার্সির যত চাহিদা সবসময়, তা অন্য আর কোনো ফুটবল দলের নেই।

সূত্র: মার্কা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com