সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

করোনা : ২০২৩ সালে চীনে ১০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ বার

চীনের কঠোর বিধি নিষেধগুলো তুলে নেয়ার ফলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাই বাড়ছে। এভাবে চলতে থাকলে ২০২৩ সালে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

শনিবার রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আইএইচএমই-এর পরিচালক ক্রিস্টোফার মারে বলেছেন, গবেষণায় অনুমান করা হয়েছে- দেশটিতে ২০২৩ সালের এপ্রিলের মধ্যে করোনায় মৃত্যু ৩ লাখ ৩২ হাজারের কাছাকাছি পৌঁছাবে। একই সময়ে এর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ এ ভাইরাসে আক্রান্ত হবে।

আইএইচএমই- এর গবেষণা ছাড়াও অন্যান্য গবেষণাও প্রায় একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। ইউনিভার্সিটি অব হংকংয়ের গবেষণা বলছে, চীনে গণভ্যাকসিন কার্যক্রম না চালানো হলে নতুন বছরে অন্তত ৯ লাখ ৬৪ হাজার ৪০০ জন মানুষ মারা যেতে পারে।

কেবল তাই নয়, ২০২২ সালের ‍জুলাইয়ে ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ জানিয়েছিল, যদি চীনে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ উঠে যায় তাহলে পরের ছয় মাসে কেবল ওমিক্রনের সংক্রমণেই সাড়ে ১৫ লাখ মানুষ মারা যেতে পারে চীনে।

এদিকে কঠোর বিধি-নিষেধ তুলে নেয়ার পর করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসের একজন মারা যাওয়ার কথা জানিয়েছিল দেশটি। বর্তমানে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাটি হলো ৫ হাজার ২৩৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com